পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত ভাঙ্গড়

এবার ভাঙড়ের এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল । অভিযোগের তির আইএসএফের বিরুদ্ধে । সোমবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকায় । তৃণমূল কংগ্রেস কর্মীর নাম কুতুবউদ্দিন আলি মোল্লা ।

অভিযোগ উঠছে, সোমবার ভাঙড় ২ বিডিও অফিসে আরাবুল ইসলামের ডাকে নমিনেশন ফাইল জমা করতে গিয়েছিল কুতুবউদ্দিন আলি মোল্লা । বাড়ি ফিরে খাওয়া দাওয়ার পরই অতর্কিতেই তার বাড়ির উপর হামলা চালানো হয় । পাশাপাশি ইট বৃষ্টি ও বোমা ছোড়া হয় বলেও অভিযোগ জানায় সে ।

ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছয় কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী । ঘটনাস্থলে পুলিশ বাহিনী আসতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । সূত্রের খবর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বোমার সুতলি । যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী । তিনি দাবি করেন নিজেরাই বোমা বাজি করে আইএসএফের উপর দোষ চাপাচ্ছে তৃণমূল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube