অভিনব কায়দায় দলত্যাগ!

অভিনব উপায়ে দল ছাড়লেন রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের চার প্রাক্তন পঞ্চায়েত সদস্য ।দলীয় পতাকা পোস্ট অফিসের মাধ্যমে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাছে ফেরত পাঠালেন দলত্যাগি তৃণমূল কংগ্রেসের তিন পঞ্চায়েত সদস্য ।

দলত্যাগিদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস এখন চোরেদের দলে পরিণত হয়েছে । বাড়ি থেকে বের হলেই মানুষ তাদের দেখে “চোর চোর” বলে চিৎকার করেন । সেই কারণে তারা কালো চশমা পড়ে বাড়ি থেকে বের হন । এই অপমানেই তাদের দলত্যাগ ।

তৃণমূল কংগ্রেস দলীয় কর্মীদের কাছে একটা আবেগ । দল ছাড়লেও দলীয় পতাকা যাতে অনাদরে, অবহেলায় পড়ে না থাকে তাঁরা দলীয় পতাকা ফেরত পাঠালেন । সেই কারণে পোস্ট অফিসের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির কাছে দলীয় পতাকা ফেরত পাঠিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়লেন রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বিন্দোল, কয়লাডাঙ্গি, বালিয়াদিঘি বুথের তৃনমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ।

দলত্যাগি তৃণমূল কংগ্রেসের কর্মীদের অভিযোগ তৃণমূল কংগ্রেস এখন আর ভাল লোকের দল নয় । পঞ্চায়েত টিকিট পেতে “বুকিং সিস্টেম” চালু হয়েছে । তারা সারা বছর মানুষের সঙ্গে থাকেন । সেই কারণে তারা টাকা দিয়ে টিকিট কেনেন নি । দল দূর্নীতিবাজ লোকে ভোরে গিয়েছে । তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের দেখলেই মানুষ “চোর চোর” বলে চিৎকার করেন । মানুষের সঙ্গে তারা চোখে চোখ রেখে কথা বলতে পারেন না । তাই তারা লজ্জায় কালো চশমা পড়ে রাস্তায় বের হন বলে জানিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube