পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করতেই দিকে দিকে শুরু হয়েছে অশান্তি । অশান্তি শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করেও । অভিযোগ উঠছে বিরোধী দলগুলিকে মনোনয়ন পত্র জমা করতে দেওয়াই হচ্ছে না ।
এই প্রসঙ্গে জানা গিয়েছে, কংগ্রেস প্রার্থীর হাত থেকে মনোনয়নের কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । সোমবার দিন সকাল থেকেই বিভিন্ন ব্লক অফিস ও এসডিও অফিসে চলছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ । আর সেখানেই দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ বিধানসভার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের ৭১ নম্বর বুথের কংগ্রেস প্রার্থী শিবানী দাসের কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।
কংগ্রেস প্রার্থীর অভিযোগ সকালবেলা তিনি ব্লক অফিসে তার নমিনেশনের গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা করতে যাচ্ছিলেন । ঠিক তখনই তার হাত থেকে গুরুত্বপূর্ণ কাগজের সমস্ত কিছুই ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এ বিষয় নিয়ে ইতিমধ্যেই কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৭১ নম্বর বুথের কংগ্রেস প্রার্থী শিবানী দাস ।
শুধু কংগ্রেস নয়, অভিযোগ উঠছে সিপিআইএম-র পক্ষ থেকেও । সূত্রের খবর, সিপিআইএম প্রার্থীদের নমিনেশনে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এর পরেই প্রতিরোধ গড়ে তুলতে সিপিআইএম কর্মী সমর্থকরা লাঠি নিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের তাড়া করে বলেও জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

