বজ্রাঘাতের বলি কিশোর

মালদহঃ বাড়ির সামনে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক কিশোরের । রবিবার রাত্রে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায় ।ঘটনার জেরে মৃত্যু হয় ১৫ বছর বয়সী রুদ্র দাস নামের এক কিশোরের ।  

রবিবার সন্ধ্যা নাগাদ ঝড় উঠতেই বাড়ির পাশে আম বাগানে আম কুড়াতে যায় এই নবম শ্রেণীর পড়ুয়া ১৫ বছর বয়সী রুদ্র দাস । কিন্তু হঠাৎই আম কুড়ানোর সময় বাজ পড়ে । সেই সময় আচমকাই আম বাগানেই লুটিয়ে পড়ে রুদ্র । এরপর পরিবারের সদস্যরা দ্রুত তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।

মর্মান্তিক এই দুর্ঘটনায় কিশোরের মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube