সোমবার বাঁকুড়ার সোনামুখীতে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীকে হেনস্থা ও মারধোর করার অভিযোগ উঠল । পাশাপাশি চার বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ উঠেছে শাসক তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় দুই বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও জানা গিয়েছে ।
বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর অভিযোগ, এদিন দলীয় প্রার্থীদের নিয়ে তিনি বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন । সেই সময়, সোনামুখী পৌরসভার উপ-পৌরপ্রধান সোমনাথ মুখার্জীর নেতৃত্বে তৃণমূল কর্মীরা মিছিল করে গিয়ে তাঁকে হেনস্থা করে ।
পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, সেই সময় পুলিশ প্রশাসন উপস্থিত থাকলেও সুকৌশলে তাঁরা সরে পড়েন । প্রাথমিক অবস্থায় তাঁরা মনোনয়ন পত্র জমা দিতে না পেরে ফিরে যান । তবে তাঁরা ফের মনোনয়ন পত্র জমা দিতে যাবেন বলেও তিনি জানান ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

