পঞ্চায়েত নির্বাচনের আগে দ্বিধা বিভক্ত কুড়মি সমাজ

পুরুলিয়া : আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আদিবাসী কুড়মি সমাজ সুকৌশলী মনোভাব ব্যক্ত করলেন । গত দু’দিন ধরে তাদের ম্যারাথন বৈঠকের পর সোমবার সাংবাদিক সম্মেলন করে তাঁরা তাঁদের অবস্থান স্পষ্ট করে জানালেন । আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কুড়মি সমাজ অংশগ্রহণ করবেন না ।

তাঁরা জানিয়েছেন, রাজনৈতিক দল তাদের এই সমাজকে নিয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করেননি; তাই সমাজের ভোট কোনও রাজনৈতিক দলের প্রতীকে দেওয়া যাবে না । তবে ভোট বয়কট নয়, বিষয়টি নিয়ে সুকৌশলী মনোভাব ব্যক্ত করলেন সমাজের মূল মানতা, মূল খুঁটি অজিত মাহাতো ।

গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজের মানুষ নিজেদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারেন; সে বিষয়ে তারা কোনরকম হস্তক্ষেপ করবেন না । কুড়মি সমাজের কর্মীরা কেউ কোনো রাজনৈতিক দলের মিছিল অথবা মিটিংয়ে অংশগ্রহণ করবেন না ।

তাঁরা তাদের সিদ্ধান্ত মতো গ্রামে গ্রামে পতাকা লাগানো, গাঁও জিয়ান, গাঁও সাড়ান কর্মসূচি সহ কোনও কুড়মির দেওয়ালে কোনও রাজনৈতিক দলকেই প্রচার করতে না দেওয়ার সিদ্ধান্তেই অনড় থাকলেন । এছাড়াও যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব কুড়মি আন্দোলন নিয়ে কুড়মি জাতির প্রতি অসম্মানজনক বক্তব্য রেখেছেন, তার তীব্র বিরোধিতা করা সহ লিস্টেড আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেভাবে তাদের বিরুদ্ধে চারণ করে বাংলা বনধের ডাক দিয়েছিলেন তার তীব্র নিন্দা জানালেন তিনি ।

সব মিলিয়ে বলা যেতে পারে কুড়মি সমাজ হয়ে উঠল দ্বিধা বিভক্ত । কারণ গত তিনদিন আগেই কুড়মি সেনার কেন্দ্রীয় ঘাঘরঘেরা কমিটির নেতৃত্বরা ঝাড়গ্রাম শহরে সাংবাদিক সম্মেলন করে তাদের অবস্থান স্পষ্ট করেছেন । তারা জানিয়েছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কুড়মি সমাজ নির্বাচনে অংশ নেবেন । ওদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীকে বয়কট করা সহ লিস্টেড আদিবাসী সম্প্রদায়ের মানুষ যে কোন রাজনৈতিক দলের হয়ে প্রার্থী হন না কেন তাকে কুড়মি সমাজ কোনোভাবেই ভোট দেবেন না । সেইমত তারা তাদের কার্যকলাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন ।

কুড়মি সমাজের এই দুটো গোষ্ঠীর ভিন্ন মতে যে তাদের সমাজের মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছেন তার বলার অপেক্ষা রাখে না । এখন দেখার বিষয়, তাদের জাতিসত্তার আন্দোলন এই ভিন্নমত পোষণের কারণে কোথায় গিয়ে দাঁড়ায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube