মালদহঃ সম্প্রতি ঘোষণা করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ।আর ঘোষণা হওয়ার পরে পরেই মানিকচকে তৃণমূলে দেখা দিয়েছে ভাঙ্গন ।
সূত্রের খবর, মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস কর্মাধ্যক্ষ আসাউজ্জামান, ১৩৫ নম্বর বুথের বুথ সভাপতি রিঙ্কু আলম সহ প্রায় ৪০০ নেতাকর্মীরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে ও সিপিআইএমে যোগদান করেন ।
জানা যাচ্ছে, সিপিআইএম নেতা মহম্মদ ইয়ামানুদ্দিনের হাত ধরে আসাউজ্জামান তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করেন । সিপিআইএমে যোগদান করার পর আসাউজ্জামান বলেন, তৃণমূলে দালালের রাজ চলছে; দলের ভাবমূর্তি আমার পছন্দ হচ্ছিল না, তাই আমি তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করলাম ।
অন্যদিকে এই প্রসঙ্গে পাল্টা এনায়েতপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মহম্মদ তাফাজ্জাল হোসেন বলেন, তৃণমূলের টিকিট না পাওয়ার কারণেই সিপিআইএমে যোগদান করেছেন আসাউজ্জামান ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

