মনোনয়ন জমা দেওয়ার আগেই আক্রান্ত সিপি(আই)এম প্রার্থীর স্বামী

রবিবার কুলতলিতে সিপি(আই)এম-এর পঞ্চায়েতের প্রার্থীর স্বামীর উপর কিছু দুষ্কৃতী হামলা চালায় । হামলার করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় আহত হয়েছেন আব্দুল হালিম সরদার ।

অভিযোগ করা হচ্ছে, রবিবার রাতে, কুলতলি থানার সামনে দলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন আব্দুল হালিম সরদার । ঠিক এই সময়ে, ৯ নম্বর সোনাটিকারি গ্রামের রাস্তায় প্রথমে আক্রান্তর পথ আটকানো হয় । তারপর লাঠি, রড, কাঁচের বোতল ভেঙে তাকে প্রাণে মারা উদ্দেশ্যে মারধর শুরু করে এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

ঘটনায় তার চিৎকার শুনে এলাকার মানুষজন ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায় । আহত অবস্থায় হালিম সরদার কে গ্রামের মানুষজন উদ্ধার করে । এরপর তাঁকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় জামতলায় । সেখানেই চিকিৎসাধীন রয়েছেন হালিম ।

এই ঘটনায় আক্রান্ত হালিম অভিযোগ করে বলেন, সোমবার, কুলতুলি ব্লকের লালগোড়া পঞ্চায়েতের ২২০ নম্বর নলবড়া বুথে পঞ্চায়েতের সিপি(আই)এম প্রার্থী হিসেবে তার স্ত্রী রিজিয়া সর্দারের মনোনয়ন জমা দেওয়ার কথা । তার আগেই ঘটে যায় এই হামলা । হামলার ঘটনায় হাতে ও বুকে আঘাত পেয়েছেন হালিম ।

তিনি জানিয়েছেন, এর আগে ২০১৮ সালেও তার উপর হামলা চালানো হয় । ঘটনায় কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত হালিম । এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । কুলতুলি তৃণমূল ব্লক সভাপতি পিন্টু প্রধান জানান পারিবারিক গন্ডগোলের জেরে এই হামলার ঘটনা । এর সাথে তৃণমুলের কোন যোগাযোগ নেই । ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube