শনিবার ডোমজুর থানার অন্তর্গত সরস্বতী কমপ্লেক্সে আচমকা আগুন লেগে যায় । সূত্র মারফৎ জানা যাচ্ছে, প্রথমে একটি কেমিক্যাল কারখানায় আগুন লাগে । সংকীর্ণ এলাকা হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দানা বাঁধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে । স্বাভাবিকভাবেই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।
শনিবার দুপুর দেড়টা নাগাদ আগুন লেগে যায় সরস্বতী কমপ্লেক্সে । সূত্রের দাবি অনুযায়ী আগুন লাগে একটি কেমিক্যাল কারখানায় । আশপাশে ঘন বসতি ও কারখানা থাকায় সেখানে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয় । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন । দমকল সূত্রে জানা যায় পরে আরও কয়েকটি ইঞ্জিন আনা হবে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি কেমিক্যাল বোঝাই লরির ব্যাটারি চেক করার সময় আগুনের ফুলকি গাড়ির জ্বালানিতে গিয়ে পড়ে । সেই আগুন থেকে ট্রাকে থাকা কেমিক্যাল ছড়িয়ে পড়ে ।
এই ঘটনায় লরির খালাসী অগ্নিদগ্ধ হয়ে গুরুতরভাবে জখম হন । তাকে ডোমজুড় হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য । দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালায় বলে জানা গিয়েছে । এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে । এই দুর্ঘটনার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকার বলে অনুমান করা হচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

