অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে উত্তপ্ত ঠাকুরনগর

।। স্বর্ণালী মান্না ।।

সম্প্রতি শুরু হয়েছে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি । রবিবার সেই কর্মসূচির জেরেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন ঠাকুরনগর । তবে তাঁর সফরের আগেই রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরনগর । মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিকে দিকে লাগানো হয় “ধিক্কার” পোস্টার । এমনকি বিক্ষোভে নামেন মতুয়াদের একাংশ । অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিল আরেক পক্ষ । ফলে মতুয়াদের দু’পক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি ।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবার ঠাকুরনগরে উপস্থিত হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । তাঁর উদ্দেশ্যে ওঠে “গো ব্যাক” স্লোগান । বাদ গেল না কালো পতাকা প্রদর্শনও । ঠাকুরবাড়ির মন্দিরে কালো পতাকা নিয়ে প্রবেশ করএন মতুয়া সমর্থকদের একাংশ । তবে বিক্ষোভকারী সমর্থকদের হাত থেকে কালো পতাকা কেড়ে নেয় পুলিশ ।

পঞ্চায়েত নির্বাচনের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে ঠাকুরনগর । ভেঙে ফেলা হয় তাঁর সফরের জন্য তৈরি করা তোরণ । বন্ধ করে দেওয়া হয় ঠাকুরবাড়ির মূল মন্দিরের দরজা । ফলে পাশের মন্দিরে পুজো দিতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ।

সিআইএসএফ জওয়ান দিয়ে ঘিরে ফেলা হয় ঠাকুরবাড়ির মূল মন্দির । মন্দিরের গেটে তালা লাগিয়ে ভেতরে থাকেন শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, অশোক কীর্তনীয়ারা । মূল মন্দিরের পিছনে পুজো দেন অভিষেক ব্যানার্জি । তাকে ঘিরে ওঠে “চোর চোর” স্লোগান ।

অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন । পাশাপাশি শান্তনু ঠাকুরকে চ্যালেঞ্জ করে তিনি জানান তিন মাস পরে আবার ফিরে আসবেন এই ঠাকুরনগরে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube