।। স্বর্ণালী মান্না ।।
গত শুক্রবার মুর্শিদাবাদের খড়্গ্রামে খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ । আর এই ঘটনায় ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ । শনিবারের পর রবিবার ফের নিহতের বাড়ি পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে, আশ্বাস দিয়েছেন পাশে থাকার ।
এই ঘটনায় অভিযোগের তির উঠেছে তৃণমূলের দিকেই । শুধু এখানেই থেমে থাকেননি তিনি; প্রশ্ন তুলেছেন গ্রামবাসীদের নিরাপত্তা নিয়েও ।এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করে শাসকদলের প্রতিনিধিরা অবশ্য গ্রামীণ বিবাদকেই এই ঘটনার নেপথ্যে রেখেছেন । তবে এখনও পর্যন্ত এই ঘটনায় আটক করা হয়েছে ৩ ব্যক্তিকে ।
রবিবার সকালে এই ঘটনার প্রতিবাদে, কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় একটি প্রতিবাদ মিছিলের । সেই মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্ধ করেন শাসকদলকে; পাশাপাশি ক্ষোভ উগরে দেন পুলিশের বিরুদ্ধেও । ঘটনার তদন্ত করছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

