কোচবিহার: দলের পক্ষ থেকে এখনও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি । দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করার আগেই একই বুথে প্রার্থী পদের দাবিদার দুইজন । এমনই এক ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় উত্তাল হয়ে ওঠে দিনহাটার ওকরা বাড়ি গ্রাম পঞ্চায়েতের হাজির বাজার এলাকা ।
দলের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি প্রার্থী তালিকা । একই বুথে প্রার্থী হতে ইচ্ছুক দুই দাবিদার । ফলে কার্যত উত্তাল হয়ে ওঠে এলাকা । ভাঙচুরা করা হয় দোকানপাট; চলে ব্যাপক বোমাবাজিও । বোমাবাজির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । একই সঙ্গে চলে বেশ কয়েক রাউন্ড গুলি । লুঠ করা হয় বেশ কয়েকটি দোকান ।
এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কর্মী । মূলত গতকাল সন্ধ্যায় রণক্ষেত্রের চেহারা নেয় হাজির বাজার এলাকা । আর সেই ঘটনাকে কেন্দ্র করে আজও থমথমে গোটা এলাকা । বাজারে দুই একটি দোকান খোলা থাকলেও বেশিরভাগ দোকানই রয়েছে বন্ধ । আতঙ্কে দিন কাটাচ্ছেন গোটা এলাকার মানুষ । অভিযোগ উঠছে, হাজির বাজার এলাকায় ৬ এর ১৫৩ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কর্মী বাবলা হক তার স্ত্রীকে প্রার্থী করতে চান । অন্যদিকে ওই বুথেই তৃণমূল কংগ্রেস কর্মী রুহুল আমিন হক তার স্ত্রীকে প্রার্থী করতে চান । দলের পক্ষ থেকে কোন প্রার্থীর নাম ঘোষণা না করা হলেও এই দুই তৃণমূল কর্মীর দুই গোষ্ঠী নিজের মতো করে প্রার্থী ঠিক করে রেখেছে ।
এই ঘটনাকে কেন্দ্র করেই গতকাল তৈরি হয় অশান্তির আবহাওয়া । অভিযোগ উঠেছে, শনিবার সন্ধ্যায় রুহুল আমিন হক এবং তার অনুগামীরা হঠাৎ করে হাজির বাজারে বাবলা হকের অনুগামীদের দোকানপাট ভাঙচুর করতে শুরু করে । এলাকায় বেশ কিছুক্ষণ ধরে চলে বোমাবাজি, চলে গুলি ।
সেই ঘটনায় বাবলা হকের ভাই লিপ্টন হক এবং আরও বেশ কয়েকজন মিলে সেই হামলা প্রতিহত করতে হাজির বাজারে পৌঁছলে হঠাৎ করে তার মাথায় একটি গুলি লাগে বলে অভিযোগ । তড়িঘড়ি তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । ঘটনাস্থলে ছুটে যায় দিনহাটা থানার পুলিশ ।এলাকায় শান্তি ফেরাতে এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এলাকায় পুলিশ ক্যাম্পের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ।
অন্যদিকে, গতকাল হাজির বাজার এলাকায় ব্যাপক বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ গ্রামবাসীরা করলেও গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে পুলিশ । পুলিশের দাবি এই ঘটনায় কোনগুলি চলেনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

