নির্দল প্রার্থীদের সমর্থন আব্দুল করিম চৌধুরীর?

পঞ্চায়েত ভোট ঘোষনা হতেই বিস্ফোরক ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী । ইসলামপুর বিধানসভা কেন্দ্রের ১১ অঞ্চলে করিম চৌধুরী মনোনীত নির্দল প্রার্থী দাঁড় করাবেন বলে প্রকাশ্যে ঘোষনা করলেন বিধায়ক । স্বচ্ছ, পরিচ্ছন্ন, দূর্নীতি মুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যেই তার এই পদক্ষেপ বলে জানিয়েছেন বিধায়ক । তার মনোনীত প্রার্থীদের নিয়ে শনিবার নিজের বাসভবনে বৈঠক করলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী ।

উল্লেখ্য, বেশ কিছুদিন যাবদ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিবাদ চরমে উঠেছে । জেলা সভাপতির অনুগামী, ব্লক সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে বিধানসভা ভোটে তাকে হারানোর চেষ্টার অভিযোগ করেছেন ।

ব্লক সভাপতির অনুগামীদেরই পঞ্চায়েত ভোটে প্রার্থী করা হচ্ছে বলে বিধায়ক অভিযোগ করেন । জাকির হোসেনের মনোনীতরা পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়ে আগামী বিধানসভা নির্বাচনে তাকে হারানোর জন্য সমস্ত রকম চেষ্টা চালাবেন ।

তাই দূর্নীতি মুক্ত স্বচ্ছ পঞ্চায়েত গড়তে বিধায়ক ১১ টি গ্রাম পঞ্চায়েতে তার মনোনীত প্রার্থী তালিকা তৈরী করেছেন । সেই তালিকা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জীর কাছে পাঠিয়ে দিয়েছেন বলেও তিনি জানান । দল সেই তালিকা অনুমোদন না করলে তিনি তাদের করিম চৌধুরী অনুগামী নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করাবেন । দলের বাইরে গিয়ে তিনি নির্দল প্রার্থী জয়ী করতে প্রচার করবেন বলে তৃণমূল কংগ্রেস বিধায়ক করিম চৌধুরী জানিয়ে দিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube