পঞ্চায়েত নির্বাচনের আগেই রাতভর চলল বোমাবাজি

সম্প্রতি ঘোষণা করা হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট । এরই মধ্যে দিকে দিকে উদ্ধার হচ্ছে বোমা । বিস্ফোরণের ঘটনাও ঘটছে বহু এলাকায় । রাজ্যে ছড়াচ্ছে আতঙ্ক । বোমাবাজিকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ।

রাতভর বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কালিপদর মোড় এলাকায় । স্বাভাবিকভাবেই ঘটনাটাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়ায় । রাত্রি একটা নাগাদ মুহুর্মুহু বোমা ফাটতে থাকে এই এলাকায় ।

বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বাসন্তী থানার পুলিশ । ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তদন্তে নেমে পুলিশ দেখতে পায় এলাকায় প্রচুর বোমা ফাটার দাগ মিলেছে । পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার সুতলি ।

স্থানীয় সুত্রে অনুমান, পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে; তাই এলাকার দখল কাদের হাতে থাকবে তা নিয়ে মূলত শক্তি প্রদর্শন চলছে বাসন্তীর কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় । সেই কারণেই রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ ।

এই ঘটনার নেপথ্যে কী রয়েছে বা কারা এই বোমা ফাটিয়েছে সে বিষয়ে খোঁজ খবর শুরু করেছে পুলিশ । রবিবার সকাল পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ । তবে এলাকায় উত্তেজনা থাকায় এখনও মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube