বিগত কয়েকদিন ধরেই ওষুধের বাক্স চুরি যাওয়ার ঘটনা ঘটছিল পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে । বুধবার এই তমলুক শহর থেকে বাসে করে ওষুধ অন্যত্র নিয়ে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে রাখা হয় । তখনই আবারও ঘটে চুরির ঘটনা । তমলুক শহরের হাসপাতাল মোড়ে একাধিকবার এই ধরণের ঘটনা ঘটায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে ছিল এলাকায় ।
প্রতিদিনের মতো বুধবার সকালে তমলুক শহরের হাসপাতাল মোড় বাসস্ট্যান্ডে মেচেদা-গামী বাসে ওষুধের বাক্স তোলার জন্য এক ভ্যানচালক ওষুধগুলি নামিয়ে, পাশের দোকানে চা খাচ্ছিলেন । হঠাৎই সেই সময় তিনি লক্ষ্য করেন, একজন দুটি ওষুধের বাক্স টোটোতে তুলছেন । তাকে জিজ্ঞাসা করায় তিনি জানান, ওই ওষুধগুলি তিনি মানিকতলা নিয়ে যাবেন ।
তৎক্ষণাৎ ভ্যানচালক ওই ব্যক্তিকে ধরে হাসপাতাল মোড়ে একটি পোস্টে বেঁধে রাখেন । তবে ওই ব্যক্তির নাম ও ঠিকানা এখনও পর্যন্ত জানা যায়নি । এর আগেও এই হাসপাতাল মোড়ে ওষুধের বাক্স চুরির ঘটনা একাধিকবার ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পরে পুলিশে খবর দিলে, পুলিশ এসে ধৃতকে থানায় নিয়ে যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

