হোটেলে মধুচক্রের প্রতিবাদে পথে বিজেপির মহিলা মোর্চা

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরের বিভিন্ন হোটেলে চলছে মধুচক্র । বসছে অশ্লীল নাচ গানের আসরও । এই অভিযোগ এনে শনিবার রাস্তায় নামে বিজেপির মহিলা মোর্চা । পুলিশি হস্তক্ষেপের মাধ্যমে এই ধরনের অসামাজিক কাজকর্ম বন্ধ করার দাবি তুলেছেন তারা ।

দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে শুক্রবার হানা দেয় পুলিশ । অশ্লীল নাচ গান চালানোর দায়ে গ্রেপ্তার করা হয় চক্রের মূল পান্ডা অভিজিৎ মাঁকর সহ ছয় পুরুষ গ্রাহককে । পাশাপাশি উদ্ধার করা হয়েছে পাঁচ মহিলাকে ।

দীর্ঘদিন ধরে ওই হোটেলে রমরমিয়ে চলছিল অশ্লীল নাচ গানের আসর । তবে সেই আসর চালানো হতো একটু অভিনব কায়দায় । হোটেলের মধ্যে মদের আসর বসিয়ে সেখানে নিয়ে আসা হতো মহিলাদের । এরপর রাত বাড়তেই শুরু হত অসামাজিক কাজ।

পুরো ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি তথাগত পান্ডে জানান, বেশ কিছুদিন ধরেই চক্রটির খবর আসছিল; পাকা খবর পাওয়ার পর হোটেলে হানা দেওয়া হয় । এইধরনের অসামাজিক কাজ দুর্গাপুরে চলতে দেওয়া হবে না বলে দাবি করেন তিনি ।

অন্যদিকে, এই ধরনের ঘটনার প্রতিবাদে এদিন হোটেলের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির মহিলা মোর্চা । তাদের দাবি, শুধু একটি হোটেল নয়, আরও হোটেলগুলোতে একই ধরনের অসামাজিক কাজ চলছে । সূত্রের খবর অনুযায়ী, ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube