অভিষেক ব্যানার্জীর যাওয়ার পথে প্রায় দশ কিলোমিটার রাস্তার বাম্পার কেটে রাস্তার সঙ্গে সমান করে দেওয়া হচ্ছে । আর তা নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক জল ঘোলা । সাধারণ বাসিন্দারাও রাস্তায় তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে ।
রবিবার গাইঘাটার সমাবেশ ও জনসংযোগ কর্মসূচি শেষ করে মছলন্দপুর হয়ে মগরা রোড ধরে হাবড়া ও অশোকনগরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । মগরা থেকে হাবরা প্রায় ১০ কিলোমিটার রাস্তা থেকে তার কনভয় বের হবে । ওই রাস্তায় যান নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা এড়ানোর জন্য ১২টি বাম্পার দেওয়া হয়েছিল । তবে আশ্চর্যজনকভাবে গতকাল থেকে সেই বাম্পার কেটে ফেলা হয়েছে পূর্ত দপ্তরের তরফ থেকে ।
আজ অর্থাৎ শনিবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় বাম্পার গুলো রাস্তার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে । আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর । স্থানীয়দের দাবি দুর্ঘটনা প্রবণ এই গৌড়বঙ্গ রোডে যথেষ্ট গাড়ির চাপ রয়েছে । হাবরা থেকে বসিরহাটগামী অনেক ট্রাকও যাতায়াত করে এই পথে ।শুধু তাই নয়, এমনকি অতীতে বেশ কিছু দুর্ঘটনাও ঘটেছে এই রাস্তায় । যার জেরে প্রাণও হারাতে হয়েছে বেশ কয়েকজনকে ।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শাসকদলের “নব জোয়ার” কর্মসূচি । আর সেই কর্মসূচির জেরে ওই পথ ধরেই যাওয়ার কথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর । মগরা রোডের সেই বাম্পারগুলো তুলে দেওয়াতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন ।
ওই রাস্তার গায়ে ছোট-বড় প্রাথমিক ও হাই স্কুল মিলিয়ে ৮ টি বিদ্যালয় রয়েছে । বাম্পার সরিয়ে নেওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি স্কুল পড়ুয়ারাও সমস্যায় পড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা । পথ চলতি সাধারণ মানুষের জীবনহানির আশঙ্কাও থাকছে বলে মনে করছেন অনেকেই ।
বিজেপি কটাক্ষ করে বলছে, অভিষেক ব্যানার্জি এই রাস্তা দিয়ে যাবেন, তাই তার যাতে সমস্যা না হয় সে কারণেই বাম্পার তুলে নেওয়া হয়েছে; আদতে মানুষের সমস্যার কথা ওরা ভাবে না । এই ঘটনাকে কেন্দ্র করে যদিও তৃণমূলের তরফে বলা হচ্ছে, পূর্ত দফতর তাদের প্রয়োজনে এটা করেছে, প্রয়োজন হলে আবার তারা বাম্পার দিয়ে দেবে । তিনি আরও জানান, বিরোধীরা সবসময় রাজনীতি করার জন্য মুখিয়ে থাকে; তাদের বাম্পার দিলেও সমস্যা না দিলেও সমস্যা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

