উদ্ধার নেপালের অপহৃত নাগরিক, ধৃত ২

।। স্বর্ণালী মান্না ।।

নেপালের এক অপহৃত নাগরিককে উদ্ধার করল বিধাননগর পুলিশ । এই ঘটনায় দু’জনকে আটক করা হয় । বুধবার আদালতে পেশ করা হয় ধৃতদের ।

সূত্রের খবর মঙ্গলবার সরোজ খানাল নামের এক নেপালি নাগরিক বাগুইআটি থানায় অভিযোগ জানান, তাঁর ভাই শক্তি খানাল নিখোঁজ হয়েছেন । তাঁর দাবি তাঁর ভাই তাকে জানান, তিনি একটি অতিথিশালায় রয়েছেন । পরবর্তীকালে সরোজ খানালকে ফোনে জানানো হয় তাঁর ভাইকে অপহরণ করা হয়েছে ।এমনকি মুক্তিপণ হিসেবে ৩ লক্ষ টাকাও দাবি করা হয় তাঁর কাছ থেকে ।

ঘটনার তদন্তে নামে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও বাগুইআটি থানার গঠিত একটি বিশেষ দল । তদন্তে নেমে পুলিশ জানতে পারে মুক্তিপণ চাওয়ার সময় একটি অ্যাকাউন্টের উল্ল্যেখ করা হয় । সেই সূত্র ধরেই অপরাধীদের হদিস পান তদন্তকারী আধিকারিকরা ।

এই ঘটনায় ২ জনকে আটক করে পুলিশ । ধৃতদের বারাসত আদালতে তোলা হয় । ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube