।। স্বর্ণালী মান্না ।।
বৃহস্পতিবার ঘোষণা করা হয় পঞ্চায়েত নির্বাচনের তারিখ । আর তারই মধ্যে দিকে দিকে চরমে উঠছে রাজনৈতিক অশান্তি । বিভিন্ন জায়গায় মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির পারদ চড়ছে তুঙ্গে ।এমনই এক ঘটনাকে কেন্দ্র শনিবার বাঁকুড়ায় মহকুমাশাসকের দফতরের সামনে বসে পড়েন দলের কর্মীরা ।
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে । এমনটাই অভিযোগ তুলেছে বিজেপি । তাই এই ঘটনার প্রতিবাদে বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমাশাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি । শনিবার শহরে মিছিল করে মহকুমাশাসকের দফতরের সামনে বসে পড়েন বিজেপির নেতা কর্মীরা ।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি জয় দাঁর অভিযোগ, বিষ্ণুপুর বিডিও অফিসে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যান । সেখানে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কাগজপত্র ছিঁড়ে ফেলে দেয় । পাশাপাশি লাঠি ও রড দিয়ে মারধর করার অভিযোগও তুলেছেন আক্রান্তরা । আর এই ঘটনার প্রতিবাদে তাঁরা মহকুমাশাসকের দফতরে ধর্না আন্দোলন করেন বলে তিনি জানান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

