।। স্বর্ণালী মান্না ।।
বীরভূম: ঘোষণা করা হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের তারিখ । ভোট ঘোষণা হতে না হতেই চারদিকে শুরু হয়েছে অশান্তি । প্রকাশ্যে আসছে বেশ কিছু আক্রমণাত্মক ছবি । লাভপুরে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।
পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা করতে যাওয়ার পথে লাভপুরের বিডিও অফিসের সামনে বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক মারধর করা হয় । এমনই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় আহত হয়েছেন দু’জন বিজেপি কর্মী; একজনের পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ।
বিজেপির দাবি, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা ও লাভপুর ব্লক তৃণমূল সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে ও নির্দেশে বিজেপি কর্মীদেরকে নোমিনেশনে বাধা দেওয়ার জন্যই এই আক্রমণ করা হয় । বিজেপির দুইজন কর্মী এই ঘটনায় জখম হন বলে জানা গিয়েছে । একজনের হাত ভেঙেছে ও একজনের পায়ে গুরুতর আঘাত লেগেছে বলেও জানা যায় । যদিও তৃণমূলে তরফ থেকে স্থানীয় বিধায়ক পুরো বিষয়টি অস্বীকার করেছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

