সামনে পঞ্চায়েত ভোট, শাসকদলের গোষ্ঠী দ্বন্দ্বে উদ্ধার বোমা

ক্যানিং: ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোট । ভোট ঘোষণা হতে না হতেই শনিবার দুই ব্যাগ তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত ঘুটিয়ারিশরীফ সুভাষ পল্লী এলাকায় । পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে ।

শনিবার সকালে দুই ব্যাগ তাজা বোমা উদ্ধার হয়েছে একটি ফাঁকা এলাকা থেকে । পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তি ছড়ানোর জন্য এই বোমা মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ । এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করছে ঘুটিয়ারিশরীফ ফাঁড়ির পুলিশ ।

যদিও স্থানীয় মানুষদের দাবি এই বোমা পুলিশই সকালে রেখে গিয়েছে । তারপর নিজেরাই সেই বোমা ভর্তি ব্যাগের ছবি তুলেছে । কালা বলে যাকে পুলিশ আটক করেছে তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে পুলিশ । ভোটে মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল কালার সেই কারণেই তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা ।

তাঁদের আরও দাবি এই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ রয়েছে । সেই কারণে মাদার তৃণমূলের কর্মী কালাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য পুলিশের সাথে যোগ সাজসে এই কাজ করেছে যুব তৃণমূল । যদিও অভিযোগ মানতে চায়নি পুলিশ বা যুব তৃণমূল কর্মীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube