শ্মশানের জায়গা নিয়ে রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের

পটাশপুর: গ্রামবাসীদের শ্মশানে মৃতদেহ দাহ করতে দেওয়া হচ্ছে না । শনিবার এমনটাই অভিযোগ উঠল পটাশপুরে । এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার পথ অবরোধ করল পটাশপুরের গোনাড়াভেড়ির গ্রামের বাসিন্দারা । তাদের অভিযোগ, পটাশপুর ১ নং ব্লকের গোনাড়াভেড়ি গ্রামের প্রতিবেশী গোনাড়া গ্রামে তাদের দাহ করার জন্য শ্মশান রয়েছে । কিন্তু গোনাড়া গ্রামের বাসিন্দারা সেই শ্মশানে বেড়া দিয়ে বসতবাড়ি স্থাপন করছেন ।

নিজেদের শ্মশান ফিরে পেতে, শনিবার এগরা বাজকুল রাজ্য সড়কের গোনাড়া এলাকার অবরোধ করে প্রতিবাদ করলেন গোনাড়াভেড়ি গ্রামের বাসিন্দারা । অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায় । ফলে সাধারণ মানুষ যথেষ্ট সমস্যার সম্মুখীন হন ।

এই ঘটনার জেরে পটাশপুর থানার পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করলেও ব্যর্থ হতে হয় তাঁদের । পরে পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে গিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube