বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই , মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই পঞ্চায়েত ভোটের মনোনয়ন দিতে এসে বিডিও অফিসে ভিসিআর ফর্ম না থাকায় সমস্যায় পড়ল প্রার্থীরা । মনোনয়ন না দিতে পারলে বিডিও অফিস ভাঙচুর করার হুমকি দিলেন কংগ্রেস নেতা আব্দুল কাদের সরদার ।
ভোটের দিন ঘোষণা হতেই মনোনয়ন দিতে এলো বসিরহাট এক নম্বর ব্লকের পিফা পঞ্চায়েতের কংগ্রেস ও সিপিএম । বিডিও জানিয়েছেন অপেক্ষা করতে হবে কয়েক ঘন্টা দেরি হবে , এখনও অফিসিয়ালি সব রকম প্রক্রিয়া শুরু হয়নি । বিডিও অফিসে মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসন । এই বিষয়ে বসিরহাট এক নম্বর বিডিও অফিসের ভিডিও বিষাক ভট্টাচার্য ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ ।
অন্যদিকে পঞ্চায়েত ভোটে মনোনয়ন পত্র প্রথম দিনে না তুলতে পেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। রানাঘাট দু’নম্বর ব্লকে আজ মনোনয় নপত্র দেওয়ার জন্য ৪০ থেকে ৪২ জন প্রার্থী এসছিলেন ব্লক অফিসে তাদের যেটা অভিযোগ এখনো পর্যন্ত ব্লকের তরফ থেকে প্রস্তুত নয় মনোনয়নপত্র তোলার বিষয়ে এবং জানতে চাওয়া হলে বলে অফিসার কেউ নেই জানিয়ে গিয়েছেন এরপর দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বিডিও অফিসের বাইরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।
একই দৃশ্য বাঁকুড়াতেও । মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই বিডিও অফিস চত্বরে পুলিশের সামনেই বিজেপি বিধায়ককে ‘গালি গালাজ ও হেনস্থা’র অভিযোগ উঠলো শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুক্রবার বাঁকুড়ার কোতুলপুরের ঘটনা।
কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের অভিযোগ, নির্বাচন কমিশনের সূচী মেনে এদিন তিনি দলের কয়েক জন প্রার্থীকে নিয়ে কোতুলপুর বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যান। কিন্তু মনোনয়নপত্র না পেয়ে ফিরে আসার সময় বিডিও অফিস চত্বরে পুলিশের সামনেই তৃণমূল কর্মীরা ‘চোর-চোর’ স্লোগান, ‘হেনস্থা’র পাশাপাশি তাঁর গাড়িতেও আক্রমণের চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন। এই অবস্থায় পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা দাবি করে তিনি সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া চালুর দাবি জানান।
অন্যদিকে কোতুলপুর ব্লক তৃণমূল সভাপতি সুরজিৎ রায়ের দাবি ঐ ঘটনায় তাঁদের দলের কেউ যুক্ত নয়। স্থানীয় বিধায়ক হিসেবে এলাকায় তিনি কোন কাজ করেন নি, তাই তাঁকে দেখতে পেয়ে স্থানীয় মানুষ ছুটে গেছে বলে তিনি দাবি করেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

