পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই বিরোধীদের হুঁশিয়ারি মদন মিত্রের । বৃহস্পতিবার বেলঘরিয়ায় প্রকাশ্য জনসভা থেকে বলেন “নমিনেশন তোলবার জন্য ১০ খানা করে সিআরপি দিতে হবে বাংলায় । কেউ নেই যে বুক ফুলিয়ে বলবে আমি বিজেপির প্রার্থী হওয়ার জন্য পঞ্চায়েতের নমিনেশন তুলতে এসেছি , বাড়ির ভেতরে গর্তে লুকিয়ে থাকবে সিপিএম-কংগ্রেসের হাত ধরে । ওরা আদালতে যাবে কেন্দ্রীয় বাহিনী চাইবে , আমাদের কাছে টিএমসি ফোর্স আছে । পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে ৯৮ শতাংশ আসনে তৃণমূল কংগ্রেস আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতে জিতবে ।’
প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন বলেন, ‘সব ঠিক থাকলে শুভেন্দু অধিকারী বাড়ির বাইরে পা ফেলতে পারবে না । পঞ্চায়েত শান্তিপূর্ণ হবে একটা লাঠি একটা বোমা একটা গুলি থাকবে না ।’
পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ভিন্ন সুর মদন মিত্রের গলায়, ‘আমি কেন্দ্রীয় এজেন্সিকে পূর্ণ সহযোগিতা করব । আমি কোন কোমড ব্যাবহার করি দেখিয়ে দেব আমার কোথায় ইউরিনাল আছে আমি সেটাও দেখিয়ে দেব । কিন্তু আমাদের তৃণমূল অফিসে খবর দিলে আমরা রাস্তা পরিষ্কার করে আমরা পৌঁছে দিয়ে যাব বসবেন লুচি থেকে মাংস করে ভালো করে খাওয়াব ।’
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

