ট্রেনের সামনে মরণ ঝাঁপ সিভিক ভলান্টিয়ারের

বারাসত-হাসনবাদ শাখায় ট্রেনের সামনে মরন ঝাঁপ সিভিক ভলান্টিয়ারের। মৃত যুবক দেগঙ্গা থানার সিভিক ভলেন্টিয়ার ছিলেন ।শুক্রবার ভোরে মৃতদেহটি উদ্ধার করে বারাসত জি আর পি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বৃহস্পতিবার রাতে ডাউন বারাসত-হাসনাবাদ শাখার ভাসিলা-হাড়োয়া রোড ষ্টেশনের মাঝে বনবিবি তলায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। সূত্রের খবর, বছর ৩২ এর মৃত ব্যক্তির নাম ডেভিড দেবনাথ । ভেভিড দেগঙ্গা থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করে । পুলিশ ও স্থানীয় সূত্রে খবর গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয় ডেভিড, রাতে বাড়ি ফিরতে দেরি হতে তাঁর স্ত্রী ফোন করলে স্থানীয় এক ব‍্যক্তি আত্মহত্যার কথা জানান।ঘটনাস্থলে যায় দেগঙ্গা থানার পুলিশ । এদিন ভোরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বারাসত নিয়ে যায় রেল পুলিশ। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube