বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শ্রমিক

বৃহস্পতিবার হাওড়ার জগৎবল্লভপুরের পাঁতিহাল এলাকায় লোহার গ্রিল তৈরির একটি কারখানায় দুপুরে কাজ করছিলেন নস্করপুরের বাসিন্দা ২৬ বছর বয়সী কর্ণজিৎ সামন্ত । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানা বন্ধের সময় ওয়েল্ডিং মেশিন থেকে তার খুলতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই যুবক ।

কারখানার মালিক কার্তিক জানা বলেন, আজ আর কাজ করতে হবে না বলে কর্ণজিৎকে জানানো হয় । এর পরেই ওয়েল্ডিংয়ের তার খুলতে যায় সে । ঠিক তখনই সে বিদ্যুৎস্পৃষ্ট হন কর্ণজিৎ ।

কারখানার মালিক এবং অন্যান্য শ্রমিক তাকে উদ্ধার করে প্রথমে জগৎবল্লভপুর এলাকার একটি নার্সিংহোমে নিয়ে যান । অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । জগৎবল্লভপুর থানার পুলিশ খতিয়ে দেখছে বিষয়টি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube