।। স্বর্ণালী মান্না ।।
কিছুদিন আগেই সিবিআই তলব করে তাঁকে । চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ । বৃহস্পতিবার ফের তলব করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি তলব করল তৃণমূলের সাধারণ সম্পাদককে ।
কয়লা পাচার মামলায় বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় । আর বৃহস্পতিবারই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হয় । এরই মধ্যে আগামী মঙ্গলবার তলব করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । সূত্রের খবর তাঁর বাড়ি “শান্তিনিকেতন”-এ গিয়ে তাঁকে সমন করা হয় ।
কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা করে বেশ কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারী আধিকারিকদের ।তার পরেই ইডির তলব সামনে আনছে অনেক প্রশ্ন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

