কুন্তল ঘোষের চিঠি মামলায় ইডির তলবে তৃণমূলের নবজোয়ার যাত্রা মাঝপথে থামিয়ে কলকাতা ফিরেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় । এর ঠিক কিছুদিনের মধ্যেই ফের ইডি তলব । তবে এবার অভিষেক নয়, অভিষেক পত্নী রুজিরাকে । ৫ই জুন দুবাই যাচ্ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় । যাত্রাপথে কলকাতা বিমানবন্দরেই তাঁকে বাধা দেন ইডি আধিকারিকরা । শুধু তাই নয় সেইদিনেই ইডি দফতরে হাজিরার নির্দেশ ধরিয়ে দেওয়া হয়েছিল ইডি আধিকারিকদের পক্ষ থেকে রুজিরাকে।
বৃহস্পতিবার সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ ছিল রুজিরা বন্দ্যপাধ্যায়ের । তবে দেখা গেল প্রায় বেলা ১২ঃ৩০ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন রুজিরা । নির্দিষ্ট সময়ের প্রায় দেড় ঘণ্টা পরে ইডি দফতরে যান অভিষেক-জায়া ।
দিল্লি থেকে আসা ইডি কর্তাদের প্রশ্নবাণের মুখে পড়েছেন রুজিরা । তাঁর জন্য সাজানো হয়েছে ৩ পাতার প্রশ্ন মালা । ইডি নোটিসের পরেই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি । ইডিও প্রস্তুতি শুরু করে নোটিস দেওয়ার পর থেকেই । বৃহস্পতিবার সকালেই দিল্লি থেকে কলকাতায় আসেন কয়লা পাচার মামলায় তদন্তকারী আধিকারিক এবং ইডির ডেপুটি ডিরেক্টর পঙ্কজ কুমার এবং একজন অ্যাসিস্টেন্ট ডিরেক্টর। পঙ্কজ কুমারের নেতৃত্বে রুজিরাকে জিজ্ঞাসাবাদ শুরু হয় বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ, সঙ্গে ছিলেন দুই মহিলা আধিকারিকও।
আগে থেকেই প্রস্তুত ছিল প্রশ্নমালা। সেই প্রশ্ন মালা আবার বেশ কয়েকটি ভাগে ভেঙে নেওয়া হয়। বিদেশ যাত্রা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়, কী কারণে বিদেশ যাচ্ছিলেন? কোথায় যাচ্ছিলেন? ইডিকে জানিয়ে যাচ্ছিলেন? তাঁর বিদেশ যাত্রা নিয়ে আদালতের কী নির্দেশ রয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিবাহ এবং নাগরিকত্ব নিয়েও বেশ কিছু প্রশ্ন করা হয়। তিনি থাইল্যান্ডের নাগরিক এই তথ্য কেন গোপন করেছিলেন ? PIO এবং OCI দুই নথিতে বাবার পরিচয় পৃথক কেন? এর আগে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি অভিষেকের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এক বছর পরে আবারও জিজ্ঞাসাবাদ ।
এই জিজ্ঞাসাবাদ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা । ‘জাল গোটানোর কাজ চলছে, কতজন গ্রেফতার হয় এটাই খবর’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

