দিনে দুপুরে ছিনতাই, গুরুতর আহত ১

কোচবিহার: দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে । কোচবিহারের জিরানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের এক অপারেটরের কাছ থেকে সাড়ে সাত লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বলরামপুর কালীবাড়ি এলাকার বাসিন্দা দিবাকর সরকার দেওয়ানহাটের তার গ্রাহক সেবা কেন্দ্রে বাইক নিয়ে যাচ্ছিলেন । সেই সময় কোপামারী এলাকায় কিছু দুষ্কৃতী একটি গাড়িতে করে এসে প্রথমে তার উপর হামলা চালায় । দিবাকর সরকার বাইক থেকে পড়ে গেলে তাকে বাঁশ এবং বিয়ারের বোতল দিয়ে আঘাত করা হয় ।এরপর তার কাছে থাকা সাড়ে সাত লক্ষ টাকা, মোবাইল ল্যাপটপ ছিনতাই করে পালিয়ে যায় ।

দুষ্কৃতীদের বিয়ারের বোতল এবং বাঁশের লাঠির আঘাতে গুরুতর আহত অবস্থায় কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি ওই গ্রাহক সেবা কেন্দ্রের অপারেটর দিবাকর সরকার । এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube