আপ কোলফিল্ড এক্সপ্রেসের ইঞ্জিনের প্যানটোগ্রাফ ভেঙে ঘটল বিপত্তি । বুধবার বিকেলে ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর সালকিয়া বামুনগাছি ব্রিজের কাছে ট্রেনটি ঝাকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে । শুধু তাই নয়, পাশাপাশি ছিঁড়ে যায় ওভারহেড তার । এই ঘটনায় যাত্রীরা পড়ে যান দুর্ভোগে । স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন তারা ।
ঘটনার খবর পেয়েই ইঞ্জিনিয়াররা ছুটে যান ঘটনাস্থলে । শুরু হয় ট্রেনটির প্যানটোগ্রাফ মেরামতির কাজ । পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনায় কেউ আহত হননি । যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে বলেও জানা গিয়েছে । ট্রেন চলাচল ব্যহত হয়নি । খুব দ্রুত ট্রেনটি চালানো হবে বলে খবর রেল সুত্রে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

