এলাকা দখল কে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ালো গোসাবার শম্ভু নগরে । এও ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের ২ জন । দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত শম্ভু নগর গ্রাম পঞ্চায়েতের খাউখালীতে গতকাল রাতে এলাকা দখল কে কেন্দ্র করে তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষ হয় । আহত হয় শম্ভু নগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দুলাল দাস ও তৃনমূল কর্মী হরিশ চন্দ্র দাস ।
স্থানীয় সূত্রে খবর শম্ভু নগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দুলাল দাস পঞ্চায়েত প্রধান বরুণ প্রামানিকের অনুগামী । অপর দিকে হরিশ চন্দ্র দাস শম্ভু নগর অঞ্চল তৃণমূলের সভাপতি পরিতোষ হালদারের অনুগামী । অভিযোগ ওঠে গতকাল রাতে ঝাউখালীতে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে অঞ্চল সভাপতির অনুগামী হরিশ চন্দ্র দাস কে রাস্তায় পথ আটকে বেধড়ক মারধর করে উপপ্রধান ও তাঁর অনুগামীরা ।
এই ঘটনায় গুরুতর আহত হন হরিশ চন্দ্র দাস । তাঁর মাথায় ও চোখে গুরুতর আঘাত লাগে । উপপ্রধানের পাল্টা অভিযোগ, গতকাল রাতে একটি পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এলাকায় গন্ডগোল হলে তিনি ঠেকাতে গেলে তাঁকে মারধর করে অঞ্চল সভাপতির লোকজন । এই ঘটনায় তাঁর চোখে ও মাথায় আঘাত লাগে । আহতদেরকে উদ্ধার করে গোসাবা হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে অবস্থার অবনতি হলে তাঁদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । একে অপরের বিরুদ্ধে গোসাবা থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা । এই ঘটনায় প্রধান ও অঞ্চল সভাপতি একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন । এই নিয়ে গোসাবায় আবার শাসকদলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

