সম্পত্তির কারণে ভাইয়ের হাতে খুন দাদা !

সম্পত্তির লোভে দাদাকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে । ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় । মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ চলে স্থানীয়দের । এমনই এক ঘটনার সাক্ষী থাকলেন হাওড়ার বাগনানের খাদিনান নিমতলার এলাকাবাসীরা ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল ।অভিযোগ উঠছে সেই বিবাদের জেরেই বড় দাদা কতুবুদ্দিন খাঁনকে খুন করেন ছোট ভাই । দু-এক দিন ধরে কুতুবউদ্দিন খাঁনকে এলাকায় দেখতে না পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের । হাত, পা ও গলায় শিকল দিয়ে বেঁধে তার বাড়ির সেপ্টিক ট্যাঙ্কে মৃতদেহ লুকিয়ে রাখে সে । বুধবার বিকালে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয় মৃতদেহ ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube