ভাঙা হল জীবনকৃষ্ণ সাহার কার্যালয়

বহু বিতর্ক পেরিয়ে ভেঙে ফেলা হল বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার কার্যালয় । হাইকোর্টের নির্দেশে দীর্ঘদিন পর  অবশেষে বুলডোজার দিয়েই ভেঙে ফেলা হল বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিতর্কিত কার্যালয় ভবন ।

এই কার্যালয়টি গত ২৪শে মে ভাঙার কাজ শুরু হয়েছিল । কিন্ত্য একদিন ভেঙেই কাজ বন্ধ করে দেওয়া হয় । হাইকোর্টে আবেদন করেন স্থানীয় বাসিন্দারা । তাই বৃহস্পতিবার সকাল থেকে ভবন ভাঙার কাজ আবারও শুরু করা হয় । সূত্রের খবর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা অবৈধভাবে এই ভবন তৈরি করেন । ২০২১ সালে নির্মাণ হওয়া এই ভবনটি বিধায়কের কার্যালয় হিসেবেই  পরিচিত ছিল বড়ঞা এলাকার বাসিন্দাদের কাছে ।

সমস্যার সূত্রপাত হয় যখন ভবনটি নির্মাণ হওয়ার পরেই স্থানীয় এক বাসিন্দা এই কার্যালয়টি নিয়ে প্রশ্ন তোলেন ।তাঁর বক্তব্য এই ভবনটি সরকারি জায়গায় রয়েছে । ফলে এই নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন । তদন্ত শুরু হয় সেই অভিযোগকে ভিত্তি করে ।পরবর্তীকালে এই কার্যালয় নিয়ে চলতে থাকে টালবাহানা । পরে আদালত নির্দেশ দেয় ওই বাড়ি ভেঙে ফেলার । সেই নির্দেশ মেনে গত ২৪শে মে কার্যালয়টি ভাঙার জন্য সমস্ত কিছুই প্রস্তুত করা হয়েছিল ।

তবে কার্যালয়টি ভাঙতে গিয়ে স্থানীয় শাসকদল নেতৃত্ব ও ভবনের একাংশ মালিক রুখে দাঁড়ায় ।ফলে বাধার মুখে পড়ে প্রশাসন ও পুলিশ কাজটি সম্পন্ন করতে ব্যর্থ হন ।যার জেরে ভাঙার কাজ বন্ধ থাকে দীর্ঘদিন । অবশেষে বৃহস্পতিবার সকাল থেকেই বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করা হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube