পুরুলিয়াঃ আবারও একটা কর্মনাশা বনধের ডাক । বেশ কিছুদিন ধরেই কুড়মী সমাজের মানুষ আন্দোলন করছিলেন নিজেদের জাতিকে তালিকায় অন্তর্ভুক্তিকরণের জন্য । এবার কুড়মী জাতিকে এসটি তালিকায় অন্তর্ভুক্তিকরণের প্রয়াসের বিরোধীতা করে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসী একতা মঞ্চ ।
আদিবাসী জনগোষ্ঠীর ৩৫ জাতির সম্মনয়ে গঠিত এই আদিবাসী একতা মঞ্চ । এদিন সকাল থেকে পুরুলিয়া জেলা জুড়ে আদিবাসী একতা মঞ্চের ডাকা বনধে প্রভাব পড়লো আংশিক । তবে বনধের সমর্থনে একতা মঞ্চের সদস্যরা জেলার বেশ কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ করে । অবরোধ করা রাস্তাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রঘুনাথপুর মহকুমার পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক, বাঁকুড়া পুরুলিয়া রাজ্য সড়কের লালপুর মোড় এবং পুরুলিয়া টাটা ৩২ নম্বর জাতীয় সড়কে কাঁটাডি মোড় সহ বান্দোয়ান ব্লকের কয়েকটি জায়গা ।
এদিন সকাল থেকে বেসরকারি বাস ও অন্যান্য যানবাহন একেবারেই চলাচল করেনি বললেই চলে । তবে বেশ কয়েকটি রুটে সরকারি বাস চলাচল করছে । বনধের প্রভাব পুরুলিয়া শহরের দোকান বাজারে সে অর্থে প্রভাব না পড়লেও জেলার প্রত্যন্ত ব্লক এলাকাগুলিতে বাজারহাট সমস্ত কিছুই বন্ধ রয়েছে । তবে এই বনকে ঘিরে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশবাহিনী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

