বেশ কিছুদিন ধরেই কুড়মী সমাজের মানুষ আন্দোলন করছিলেন নিজেদের জাতিকে তালিকায় অন্তর্ভুক্তিকরণের জন্য । এবার কুড়মী জাতিকে এসটি তালিকায় অন্তর্ভুক্তিকরণের প্রয়াসের বিরোধীতা করে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয় ।
আদিবাসীদের ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধের প্রভাব পড়েছে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় । রাস্তা অবরোধে সামিল হয়েছেন আদিবাসীরা । দুর্গাপুর ব্যারেজ মোড়ের পাশাপাশি সালানপুরের আহ্লাদী মোড়েও অবরোধ করেন আদিবাসীরা ।
অন্যদিকে পূর্ব বর্ধমানেও দেখা যায় একই ছবি । আদিবাসী সংগঠনের পথ অবরোধের জেরে বাস চলাচল বন্ধ হয়ে যায় কাটোয়ায় । আন্দোলনকারীদের দাবি, কুড়মী সম্প্রদায় সহ অ-আদিবাসীদের এসটি তালিকাভুক্ত করা যাবে না । এই দাবিকেই সামনে রেখে সকাল থেকে পথ অবরোধ শুরু করেছেন আদিবাসীরা ।
এই অবরোধ ১২ ঘন্টা ধরে চলবে বলে জানিয়েছেন আদিবাসী নেতৃত্ব । কাটোয়া-বর্ধমান রাজ্য সড়কের যাজিগ্রামের কাছে আদিবাসীরা রাস্তায় টায়ার রেখে অবরোধ আন্দোলনে নেমেছেন । কাটোয়া-কালনা এবং কাটোয়া-বর্ধমান রাজ্য সড়ক অবরোধের ফলে সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে ।ফলে সমস্যায় পড়েছেন বহু যাত্রী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

