।। স্বর্ণালী মান্না ।।
ভাটপাড়া, উত্তর ২৪ পরগনাঃ মাতৃভূমি রক্ষার শপথ নিয়েছিলেন আর সেই দায়িত্ব পালন করতে গিয়েই গুলিতে মৃত্যু হল এক বিএসএফ কর্মীর । অসহায় অবস্থায় পড়লেন তাঁর পরিবার । সোমবার রাত থেকে মণিপুরের সেরৌ অঞ্চলে চলতে থাকে গুলি; সেই গুলিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন রঞ্জিত যাদব ।
মনিপুরে বর্তমানে চলছে হিংসার পরিস্থিতি । সেখানে কর্তব্যরত অবস্থায় গুলিতে মৃত্যু হল বিএসএফ জওয়ান রঞ্জিত যাদবের । এই রঞ্জিত যাদব ভাটপাড়া পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের সুগিয়াপাড়া এলাকার বাসিন্দা । তার শহীদ হওয়ার খবর পাওয়া মাত্রই তার পরিবারসহ গোটা ভাটপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।
ভাটপাড়া পৌরসভা বেশ কিছু পৌর প্রতিনিধি তার বাড়িতে এসে শহিদ জওয়ানের পরিবারকে সমবেদনা জানান । জানা গিয়েছে, এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন এই রঞ্জিত যাদব । সে কারণেই তাদের সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেয় পৌরসভার পৌর প্রতিনিধিরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

