ফের শহরে অগ্নিকাণ্ড !

।। স্বর্ণালী মান্না ।।

শহরে একের পর অগ্নিকাণ্ড লেগেই রয়েছে । মঙ্গলবার রাত পৌনে ন’টা নাগাদ শীয়ালদহের একটি বহুতল বাজারে আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন । দমকল কর্মীদের চেষ্টায় বেশ কিছু সময়ের পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে ।

শীয়ালদহ স্টেশনের কাছে, জগৎ সিনেমার পাশে, পাকিস্তান বাজারে ভয়াবহ আগুন লাগে । ঘটনাস্থলে প্রথমে ৪ টি ইঞ্জিন আনলেও পরে আরও ইঞ্জিন ডেকে পাঠানো হয় । যেহেতু এলাকাটি যথেষ্ট ঘিঞ্জি, তাই সেখানে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল প্রবল ।

স্থানীয় সুত্রে খবর, বহুতলের ৫ তলায় লাগে আগুন । তবে বাজার এলাকায় প্লাস্টিকের মতো বহু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রবল ছিল । স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি দোকানেও আগুন লেগেছে । তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি । বহুতলের অন্যান্য তল থেকে আবাসিকদের বের করার চেষ্টায় উদ্ধার কাজে নামে ডিসাস্টার ম্যানেজমেন্টের একটি দল । তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি ।

বেশ কিছুদিন আগে রাজভবনের অদূরে একটি বহুতলে দেখা যায় ভয়াবহ অগ্নিকাণ্ড । ফের বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা স্বভাবিকভাবেই স্থানীয়দের মনে আশঙ্কার সৃষ্টি করেছে । পরপর এই ধরণের ঘটনায় কোথাও কি উঠে আসছে প্রশাসনিক গাফিলতি? প্রশ্ন থেকেই যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube