অস্থায়ী কর্মীকে মারধরের অভিযোগ আধিকারিকের বিরুদ্ধে

ডাব্লুবিএসইডিসিএল-এর অস্থায়ী কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো ওই দফতরের এক  আধিকারিকের বিরুদ্ধে । বুধবার সকালে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরে ।

বুধবার সকালে বিদ্যুৎ দফতরের প্রশাসনিক ভবনের অস্থায়ী কর্মী অনিমেষ দত্তের উপর হঠাৎ চড়াও হন ওই দফতরের ডিভশনাল এইচ আর বন্ধু বিশ্বাস । তবে কী কারণে বন্ধু বিশ্বাস এরূপ আচরণ করেন সে বিষয় নিয়ে অনিমেষ দত্ত স্পষ্ট ভাবে কিছু  জানাতে পারেননি ।

এই ঘটনার পর, অন্যান্য কর্মীরা জানান, অফিসে উপস্থিতি নিয়ে বেশ কয়েকদিন ধরে বন্ধু বিশ্বাস ও অনিমেষ দত্তের মধ্যে ঝামেলা চলছিল । সেই নিয়ে আজ হঠাৎ চড়াও হন বন্ধু বিশ্বাস । অভিযোগ উঠছে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় অনিমেষ দত্তর ।

রক্তাক্ত অবস্থায় অনিমেষ বাবুকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে যাওয়া হয় । এরপর অনিমেষ বাবু রায়গঞ্জ থানায় আসেন লিখিত অভিযোগ জানাতে । অন্যদিকে এই ঘটনা নিয়ে অভিযুক্ত বন্ধু বিশ্বাস সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট ভাবে কিছু না বলতে চাইলেও তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube