।। স্বর্ণালী মান্না ।।
গত মাসে শেষ হয়েছে প্রাক্তন নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ । এবার সেই পদে বসতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ও বর্তমান পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহা ।বুধবার নবান্নের প্রস্তাবিত নামেই শিলমোহর দিল রাজভবন ।
নির্বাচন কমিশনার পদে সৌরভ দাসের উত্তরসূরি কে হবে তা নিয়ে নবান্ন-রাজভবনের দীর্ঘ সংঘাতের পর অবশেষে রাজীব সিনহার নাম চুড়ান্ত করা হয় । রাজ্য সরকার একটি নাম পাঠিয়েছিল রাজভবনকে । তা নিয়ে রাজভবনের পক্ষ থেকে আপত্তি জানানো হয় । এর ফলে দ্বিতীয় নামে অতিরঞ্জন বর্ধনের নাম মনোনীত করা হয় বলেও সূত্রের খবর । রাজভবন তাতেও আপত্তি জানালে, আবারও তৃতীয় নাম পাঠানো হয় নবান্নের পক্ষ থেকে ।
দীর্ঘদিন ধরে রাজ্য নির্বাচন কমিশনারের পদটি শূন্য পড়ে থাকে । সেই নিয়ে যথেষ্ট উদ্বেগও শোনা যায় মুখ্যমন্ত্রীর কন্ঠে । সামনেই পঞ্চায়েত নির্বাচন; তবুও নির্বাচন কমিশনারের আসন ফাকা । এই নিয়ে অসন্তোষও জানিয়েছেন মুখ্যমন্ত্রী । রাজ্যপাল অবশ্য জানিয়েছেন ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে । অবশেষে বুধবার নবান্নের প্রস্তাবিত নামেই সায় দিল রাজভবন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

