শিশুর অস্বাভাবিক মৃত্যু, অভিযুক্ত পরিবার!

নন্দকুমারঃ দেড় বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু । থানায় অভিযোগ করার পর পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ মৃতের পরিবারের । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ইড়খা গ্রামে ।

সুত্র মারফৎ জানা গিয়েছে, নন্দকুমার থানার মহদুতিপুর এলাকার যুবক ভাগবত পাল ওরফে বাপির সাথে ইড়কা গ্রামের মঞ্জুশ্রীর সাথে বাড়ির অমতে প্রেম করে বিয়ে হয় । বিয়ের প্রথম প্রথম সাংসারিক জীবন ঠিকঠাক চলছিলো । তবে গর্ভবতী হওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির সৃষ্টি হয় । অশান্তির কারণে মঞ্জুশ্রী ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকত ।

মঞ্জুশ্রীর পরিবারের অভিযোগ, গতকাল রাতে স্বামী, শশুর,  শ্বাশুড়ি  সহ মোট চারজন বাড়িতে আসেন । তার পর সন্ধ্যায় বাড়ির পাশে বাগানে মঞ্জুশ্রীকে হাত বাঁধা ও মুখে কাপড় জড়ানো অবস্থায় পাওয়া যায় । শিশুটি পাশেই মৃত অবস্থায় পড়ে ছিল । মঞ্জুশ্রী জানায় তার স্বামী শ্বশুর-শাশুড়ি এবং আরও একজন চারজন মিলে তাকেও মারধর করে এবং তার ছেলেকে হত্যা করে ।

পুলিশকে জানানো হলেও সেইভাবে কর্ণপাত করেনি বলে অভিযোগ তুলেছে মঞ্জুশ্রীর পরিবার । যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করে জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে । ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube