।। স্বর্ণালী মান্না ।।
গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ । একটু বেলা গড়ালেই রাস্তাঘাট হয়ে যাচ্ছে ফাঁকা । সবার মুখে মুখে শুধু একই প্রশ্নঃ কবে হবে বৃষ্টি? কবে আসবে বর্ষা? সেই দিকেই তাকিয়ে আছে শহরবাসী । এই তীব্র গরমের মাঝেই শুকিয়ে যাচ্ছে রবীন্দ্র সরোবর লেক ।
এখানকার স্থানীয়দের বক্তব্য, আগে পাড় পর্যন্ত থৈথৈ করতে জল; পাশাপাশি চলত রোয়িং, স্নান করতেন অনেকে । তবে এখন লেকের জল একেবারে মাঝখানে গিয়ে ঠেকেছে । প্রত্যেকদিন একটু একটু করে শুকিয়ে যাচ্ছে লেকের জল । আগের থেকে আবহাওয়া খারাপ হয়ে গেছে । লেকে সাধারণ মানুষ এখন আর সেরকম আসেন না । পলি জমেছে লেকের পাড়ে ।
এহেন পরিস্থিতিতে পরিবেশবিদদের বক্তব্য ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই লেক, তবে লেকের এরকম অবস্থা আগে কখনও হয়নি । তাঁরা আরও জানাচ্ছেন, যদি লেকের জল এরকম ভাবে শুকোতে থাকে তাহলে পরবর্তীকালে দক্ষিণ কলকাতার পরিবেশের উপর প্রভাব পড়তে পারে । আশেপাশে ফ্ল্যাটগুলোয় দেখা দিতে পারে ফাটল ।
তবে শুধুই কি এই গরমের জন্য লেকের জল শুকোচ্ছে, নাকি বহুদিন ধরে পলি পরিষ্কার না হওয়ার ফলেই এমন অবস্থা সরোবরের? এখানেই উঠছে প্রশ্ন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

