সিপিএম নেতার ছেলেকে শ্বাসরোধ করে খুন

বকেয়া ৩০০ টাকা নিয়ে বচসার জেরে খুন করা হল সিপিএমের প্রাক্তণ পঞ্চায়েত প্রধানের ছেলেকে । এমনটাই প্রাথমিক অনুমান আউসগ্রামের সিপিএম নেতার ছেলের খুনের ঘটনায় । যদিও সিপিএম নেতৃত্ব এই ঘটনার পিছনে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে ; তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে । বিজেপি নেতৃত্ব সিপিএমের দাবিকেই সমর্থন করেছে ।

খুন হন সিপিএমের প্রাক্তণ পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর মন্ডলের ছেলে সঞ্জীব মন্ডল । সোমবার রাতে আউসগ্রামে বিষ্ণু মন্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামেরই একটি বাড়িতে ছ’জন ছিলেন । পুলিশের প্রাথমিক অনুমান তাদের মধ্যে বচসা হওয়ায় সঞ্জীবকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ।

সূত্রের খবর, কেষ্ট মন্ডলের মুরগির ব্যবসা আছে । তার কাছ থেকে মুরগি কেনা বাবদ ৩০০ টাকা ধার ছিল সঞ্জীবের । এদিন কেষ্ট সঞ্জীবকে বাড়িতে গিয়ে শাসিয়ে আসে বলে অভিযোগ উঠছে । সোমবার দুপুরে প্রতিবেশী বিষ্ণু মন্ডলের বাড়িতে ৬ জন একসাথে ছিল । সন্ধ্যায় বিষ্ণু মন্ডল সঞ্জীব মন্ডলের কাকার বাড়িতে গিয়ে জানায় সঞ্জীব কোন সাড়াশব্দ দিচ্ছে । তখনই তারা সেই বাড়িতে গিয়ে দেখে মৃত অবস্থায় পড়ে রয়েছে সঞ্জীব ।

এই ঘটনায় ধৃত ৫ জন ব্যক্তি । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বিষ্ণু মন্ডল, কেষ্ট মেটে, কার্তিক মেটে, দেবচরণ রায় ও গৌতম দাস বৈরাগ্য । তারমধ্যে ধৃত দেবচরণ ও গৌতমের বাড়ি গুসকরায় এবং বাকিরা সঞ্জীবের প্রতিবেশী । এদের মধ্যে বিষ্ণু মন্ডল, কেষ্ট মেটে কে ৭ দিনের পুলিশি হেফাজত চাওয়া হয় ।

পরিবারের অভিযোগ শ্বাসরোধ করে খুন করা হয়েছে সঞ্জীব মন্ডলকে । এই ঘটনার পিছনে পরিবার রাজনৈতিক কারনের অভিযোগ না করলেও সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অপূর্ব চ্যাটার্জী জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সিপিএমের সংগঠন ভেঙে দেওয়ার জন্যই পরিকল্পনামাফিক খুন করেছে তৃণমূল । যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি এমদাদুল শেখ এই অভিযোগ অস্বীকার করেছেন । বিজেপি জেলা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র সিপিএমের অভিযোগকেই সমর্থন করেছেন ।এই ঘটনায় মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube