কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক!

কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারলাইন বিমানে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় । মঙ্গলবার ভোর ৩ টে ২৯ মিনিট নাগাদ কলকাতা থেকে “কিউ আর ৫৪১” বিমানটির কথা ছিল যাত্রী সহ কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার । সেই বিমানে এক যাত্রী উঠে চিৎকার করতে থাকেন যে বিমানে বোমা আছে । এরপরেই বিমানে থাকা অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন ।

এরপরেই গোটা বিষয়টি সিআইএসএফ-কে জানানো হয় । বিমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই যাত্রীসহ বাকি যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয় । জন জাভেদ কাজী নামে যে যাত্রী বোমাতঙ্ক ছড়িয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় । তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কীভাবে জানতে পারলেন বিমানে বোম আছে । উত্তরে সেই ব্যক্তি জানান তাঁকে এই কথা একজন বলেছেন ।

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, ওই যাত্রীকে বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন তার বাবা ।এর পরেই তার বাবার সাথে কথা বলেন সিআইএসএফ আধিকারিকরা । তার বাবা জানান, একটি বিরল রোগে আক্রান্ত তার ছেলে ; সেই জন্যই এরকম ঘটনা ঘটাতে পারেন তিনি ।

ইতিমধ্যেই ওই যুবকের মেডিকেল কাগজপত্র দেখানো হয়েছে তিনি মানসিকভাবে অসুস্থ । এরপর পুলিশ কুকুর নিয়ে বিমানটিতে তল্লাশি চালান সিআইএসএফ আধিকারিকরা । মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বিমানটি তার গন্তব্যের পথে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube