জাতীয় শিক্ষানীতিকে আংশিকভাবে মান্যতা দিল সরকার?

।। স্বর্ণালী মান্না ।।

নিউজ টাইমের খবরে সীলমোহর । ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রাজ্যে আংশিকভাবে শুরু হতে চলেছে জাতীয় শিক্ষানীতি । এবছর থেকেই চার বছরের স্নাতকের অনার্স কোর্স শুরু করছে পশ্চিমবঙ্গ সরকার । তবে জাতীয় শিক্ষানীতির বাকি অংশ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে ।

ইতিমধ্যেই সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছিল চার বছরের কোর্স চালু হবে অনার্সে । এবার সরকার ও সরকার পোষিত সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে চার বছরের অনার্স কোর্স চালু হচ্ছে । তবে ভর্তির ক্ষেত্রে সেন্ট্রালাইজড অনলাইন নয় আপাতত পুরনো পদ্ধতিতেই অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলেই জানা গিয়েছে ।

রাজ্যে চালু হতে চলেছে ৪ বছরের ডিগ্রি কোর্স । এতদিন ডিগ্রি কোর্স ছিল ৩ বছরের । ২০২৩-২০২৪ সালেই চালু হতে চলেছে এই পদ্ধতি । রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ বছরের ডিগ্রি কোর্সকে স্বীকৃতি দেওয়া হল । তবে অন্যান্য বারের মতো এবছর আর সেন্ট্রালাইজড অনলাইন ভর্তি হবে না ; প্রত্যেকটি কলেজ নিজের মতো করে অনলাইনে পড়ুয়াদের ভর্তি নেবে বলেই জানা যাচ্ছে ।

পাশাপাশি এই বাড়তি এক বছরের যেই পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজন তার দিকেও নজর রাখা হবে । এখন যেহেতু সেমেস্টার পদ্ধতি মেনে স্নাতক স্তরে পড়াশোনা চলে, সেই ক্ষেত্রে ইন্টার্নশিপ প্রক্রিয়াকেও গুরুত্ব দেওয়ার কথা চলছে । জাতীয় শিক্ষানীতি মেনে এক বছর বাদে ইন্টার্নশিপ প্রক্রিয়াকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে । ৪ বছরের সময় সীমাকে মাথায় রেখে যে পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজন তা নিয়ে ধাপে ধাপে এগোবে রাজ্য সরকার ।

তবে একটি টুইটে রাজ্যের শিক্ষামন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জাতীয় শিক্ষানীতিকে সম্পূর্ণভাবে মেনে নেওয়া হয়নি ।খুব দ্রুত রাজ্য শিক্ষানীতি চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube