দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ । দলীয় কর্মীদের নিয়ে মঙ্গলবার দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীকে পূজো দিলেন তিনি । পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন তিনি ।

রাজ্যে বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণে মানুষের মৃত্যু হচ্ছে; সেই প্রসঙ্গে তিনি বলেন, বোমা বিস্ফোরণ আটকাতে রাজ্য সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা খুব খারাপ । অন্যদিকে, ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনায় তদন্তের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের গাফিলতির অভিযোগ তুলেছেন । এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী তথা প্রয়াগরাজের বিধায়ক সিদ্ধার্থনাথ সিংহ ।
দক্ষিণেশ্বরে এসে সাধারণ মানুষের মতো টিকিট কেটে মেট্রো সফর করলেন কেন্দ্রীয় বিজেপির মুখপাত্র সিদ্ধার্থ নাথ সিংহ, কথা বললেন মেট্রো যাত্রীদের সঙ্গেও । নজরদারি করলেন মেট্রো পরিষেবার । শুধু তাই নয়, আগামী দিনে ভারতীয় মেট্রোর উন্নত পরিকাঠামোমূলক ব্যাবস্থা নিয়ে আশ্বাস দেন প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী তথা উত্তপ্রদেশ প্রয়াগরাজের বিধায়ক সিদ্ধার্থ নাথ সিংহ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

