উত্তর ২৪ পরগনাঃ বিচারাধীন বন্দীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য মোহনপুর থানার অন্তর্গত বড় কাঠালিয়া গ্রামে ।২৭ বছর বয়সী সুপ্রিয় সাঁতরার, ব্যারাকপুর বারাসত রোডের ধারে কাঠালিয়া মোড়ের সামনে একটি মোবাইলের দোকান রয়েছে ।
২৬ তারিখ সুপ্রিয় এক বন্ধুর সাথে বারাসত যান । তারপর আর বাড়ি ফেরেননি তিনি । পরের দিন পরিবারের লোক জানতে পারে বারাসত থানা একটি পুরানো কেসে তাকে গ্রেফতার করে ।পরে আদালতের নির্দেশে তার জেল হেফাজত হয় ।
পরিবারের অভিযোগ সুপ্রিয়র পকেটে ছিল চাবির গোছা, হয়তো পুলিশ সন্দেহের কারণেই তাকে গ্রেফতার করে ।এরপরই সুপ্রিয়র জেল হেফাজত হয় । সোমবার তার শুনানি হওয়ার কথা ছিল । কিন্তু মোহনপুর থানার পুলিশ এসে বাড়িতে খবর দেয় সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে ।
যদিও মৃতের পরিবার সে কথা মানতে নারাজ । তারা জানিয়েছেন, জেলে গিয়ে তাঁরা কথা বলে এসেছিলেন সুপ্রিয়র সাথে । পরিবারের অভিযোগ, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে । সুপ্রিয়র মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে তাঁর পরিবার । তাঁর মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

