কুস্তিগিরদের সমর্থনে মমতা

।। স্বর্ণালী মান্না ।।

বুধবার কুস্তিগিরদের সমর্থনে রাস্তায় নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাজরা মোড় থেকে শুরু করে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করলেন তিনি । রবিবার কুস্তিগিরদের জেভাবে হেনস্থা করা হয় তাঁর বিরুদ্ধে সরব হয়েই এই পথ চলা মুখ্যমন্ত্রীর ।

হাতে “উই ওয়ান্ট জাস্টিস” লেখা প্ল্যাকার্ড নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন তিনি ।কুস্তিগিরদের সমর্থন করে তিনি জানান, পুলিশি হেনস্থার শিকার হয়েছেন পদকজয়ী কুস্তিগিররা । তার জেরে গোটা বিশ্বের কাছে নষ্ট হচ্ছে ভারতের ভাবমূর্তি ।

প্রসঙ্গত, বিজেপির সদস্য, ব্রিজ ভুষণ শরণ সিং-এর বিরুদ্ধে কুস্তিগিরদেরকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল । যার জেরে তাঁর গ্রেফতারির দাবি তোলেন আন্দোলনকারী কুস্তিগিররা । পাশাপাশি গত রবিবার যন্তর মন্তরের আন্দোলন মঞ্চ থেকে তাঁদের টেনে-হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় ৷ আটক করা হয় পদকজয়ী বেশ কয়েকজন কুস্তিগীরদেরকে । ঘটনায় পুলিশের সাথে রীতিমতো ধ্বস্তাধস্তি হয় কুস্তিগিরদের । রবিবার বিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়াদের মতো অলিম্পিক ও কমনওয়েলথ গেমস জয়ী কুস্তিগিরদের আটক করে দিল্লি পুলিশ । ঘটনায় ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube