বিদেশযাত্রায় বাধা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের, হাজিরার নোটিশ দিল ইডি

সোমবার সকালে দুবাই যাওয়ার জন্য দুই সন্তানকে নিয়ে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় । তার বিরুদ্ধে ইডির লুক আউট সার্কুলার জারি থাকায়, কলকাতা বিমানবন্দরে অভিবাসন দপ্তর আটকে দেয় তাকে ।

সোমবার কলকাতা বিমানবন্দরে দেখা যায় অভিষেক-পত্নী রুজিরাকে । সূত্রের খবর দুবাইয়ের পথে রওনা দিচ্ছিলেন তিনি । তবে অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে বাধা দিলে পরে আর দুবাই যাওয়া হল না তাঁর । দুবাই যাত্রা বাতিল করে ফিরে যেতে হয় তাঁকে ।

পাশাপাশি জানা যাচ্ছে তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছিল ইডির লুক আউট সার্কুলার । এর ফলে বিমানবন্দরেই আটকানো হয় তাঁকে । এরপরই ইডির তরফ থেকে তলব করা হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে । ৮ই জুন তাকে সল্টলেকের ইডি দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ।

ইডি সূত্রের খবর, এলওসি থাকা সত্ত্বেও কেন তিনি না জানিয়ে দেশ ছাড়তে চেয়েছিলেন এ বিষয়ে বিস্তারিত জানতে চাইবেন ইডি আধিকারিকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube