ত্রিকোণ প্রেমের জেরে খুন !

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানা এলাকার দেবীডাঙ্গার কোয়ার্টার লাইন এলাকায় খুন করা হল এক যুবককে । সূত্রের খবর, ত্রিকোণ প্রেমের জেরে শুরু হয় বচসা । মঙ্গলবার সেই বচাসাকে কেন্দ্র করে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠল অপর এক যুবকের বিরুদ্ধে ।

মঙ্গলবার সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির প্রধান নগর থানা এলাকায় । ঘটনায় মৃত যুবকের নাম অমৃত গোস্বামী । এই ঘটনায় অরুণ মাহালী নামে এক যুবকের বিরুদ্ধে অমৃতকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গতকাল রাতে অরুণ মাহালী নামে এক যুবক অমৃতকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । এরপর দুজনের মধ্যে বচসা শুরু হয় । অভিযোগ, সেই সময় অরুণ মাহালী অমৃত গোস্বামীকে গুলি করে হত্যা করে ।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে মৃত অমৃতের পরিবারের সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসীরা অরুণের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় । ঘটনায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকলে ঘটনাস্থলে পৌঁছয় প্রধান নগর থানার বিশাল পুলিশ বাহিনী । সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে আসে দমকলবাহিনী ।

অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা । এদিকে কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত অরুণ মাহালী প্রধান নগর থানায় আত্মসমর্পণ করে । পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞেসাবাদ শুরু করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube