প্রকাশ্য দিবালোকে খুন!

শিলিগুড়ির আশিঘর মোড়ে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল অপর এক যুবকের বিরুদ্ধে । মঙ্গলবার সকালে এহেন ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো আশিঘর মোড় এলাকায় । জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম স্বপন বর্মন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই দুই যুবকের মধ্যে বচসা বাঁধে । অভিযোগ ওঠে, সেই সময় আচমকাই নিরঞ্জন মণ্ডল নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে স্বপন বর্মনকে আঘাত করে । এর পরই মাটিতে লুটিয়ে পড়ে স্বপন । এই ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

অন্যদিকে এই ঘটনার পর অভিযুক্ত ওই যুবক আশিঘর ফাঁড়িতে গিয়ে নিজে আত্মসমর্পণ করলে পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে । সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube